1. thpshopbd@gmail.com : admin :
“পরশুরামে আইনশৃঙ্খলা কমিটির সভা: দূর্গাপূজায় সজাগ দৃষ্টি রাখার আহ্বান ইউএনও’র” - probahonewstv
April 25, 2026, 7:19 pm

“পরশুরামে আইনশৃঙ্খলা কমিটির সভা: দূর্গাপূজায় সজাগ দৃষ্টি রাখার আহ্বান ইউএনও’র”

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Wednesday, October 1, 2025
  • 371 Time View
পরশুরামে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত”

“পরশুরামে আইনশৃঙ্খলা কমিটির সভা: দূর্গাপূজায় সজাগ দৃষ্টি রাখার আহ্বান ইউএনও’র”

মোহাম্মদ হানিফ (সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ)

ফেনীর পরশুরামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, “মাদক ও কিশোর অপরাধ দমনে সকলকে একসাথে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সমাজের সকলে দায়িত্বশীল ভূমিকা রাখলে অপরাধ দমন সহজ হবে।” সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়াত আকতার নূর, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন, পরশুরাম প্রেসক্লাবের সহ-সভাপতি সবির আহমেদ ফোরকান ও সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা আক্তার, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা এবং বিজিবি কেতরাঙ্গা বিওপির কমান্ডার সুবেদার মাকসুদুর রহমান। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশগ্রহণ করেন।

See also  স্টাফ রিপোর্টার আবু বক্কর ছিদ্দিকের পিতার ইন্তেকালে প্রবাহ নিউজ২৪ পরিবার গভীরভাবে শোকাহত ও ব্যথিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category