1. thpshopbd@gmail.com : admin :
ঘাটাইলে বিএনপির ইফতার মাহফিল - probahonewstv
April 26, 2026, 12:09 pm

ঘাটাইলে বিএনপির ইফতার মাহফিল

আঃ হালিম আতিক, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
  • Update Time : Thursday, March 12, 2026
  • 38 Time View
ঘাটাইলে বিএনপি নেতা ওবায়দুল হক নাসিরের উপস্থিতিতে ইফতার মাহফিল

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওবায়দুল হক নাসিরের

আঃ হালিম আতিক, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ধলাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড রামদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির। ইফতার মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ-সংগঠনের কর্মী-সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ধলাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড (রামদেবপুর) বিএনপি শাখা এবং ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অতিথি ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন

Please Share This Post in Your Social Media

More News Of This Category