1. thpshopbd@gmail.com : admin :
রাজশাহীর পুঠিয়া উপজেলা-য় বাস ও সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সং/ঘ/র্ষ - probahonewstv
November 22, 2026, 2:16 pm

রাজশাহীর পুঠিয়া উপজেলা-য় বাস ও সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সং/ঘ/র্ষ

Reporter Name
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 140 Time View

রাজশাহীর পুঠিয়া উপজেলা-য় বাস ও সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি প্রবাহ নিউজ টিভি

 

বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়ক-এর তারাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী গাড়িটির তেলের ট্যাংকি ভেঙে গিয়ে তেল মাটিতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা বালতি দিয়ে তেল সংগ্রহ করতে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সেনা সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসার জন্য পাঠায়।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, “বিকেল সাড়ে চারটার দিকে একটি বাস সেনাবাহিনীর গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে একজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

See also  সারাদেশে শক্তিশালী ভূমিকম্পে ৬ জনের মৃত্যু — রাজধানীসহ বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category