1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে খাল খননের দাবি - probahonewstv
April 26, 2026, 5:55 pm

ফেনীতে খাল খননের দাবি

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Sunday, March 8, 2026
  • 69 Time View
ফেনীতে খাল খননের দাবি

বর্ষার আগে পরিষ্কার না হলে আবারও জলাবদ্ধতার আশঙ্কা

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের আবু বক্কর সড়ক মাথা থেকে লালপোল পর্যন্ত বিস্তৃত পাগলি ছড়া খাল দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় পড়ে আছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অভিযোগ করছেন, খালটি ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুম এলেই সড়কে হাঁটুর ওপর পানি জমে যায়। এতে করে ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগ তৈরি হয়। এলাকার ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বলেন, “সামান্য বৃষ্টি হলেই আমাদের দোকানের সামনে হাঁটুসমান পানি জমে যায়। এতে ক্রেতারা আসতে পারেন না, ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়। বর্ষার আগে যদি খালটি পরিষ্কার করা না হয়, তাহলে আবারও বড় সমস্যায় পড়তে হবে।”

এলাকার বাসিন্দা আবদুল কাদের জানান, “পাগলি ছড়া খালটি আগে অনেক প্রশস্ত ছিল। কিন্তু বছরের পর বছর খনন না হওয়ায় এখন অনেকটা ভরাট হয়ে গেছে। ময়লা-আবর্জনায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।” আরেক ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, “বৃষ্টি হলেই পানি জমে পুরো সড়ক ডুবে যায়। ক্রেতারা আসতে পারে না, অনেক সময় দোকান বন্ধ রাখতে হয়। দ্রুত খাল পরিষ্কার ও খনন করা প্রয়োজন।” স্থানীয় বাসিন্দা রাশেদা বেগম বলেন, “শুধু ব্যবসায়ী নয়, সাধারণ মানুষও খুব কষ্ট পায়। শিশু ও বৃদ্ধদের চলাচল করতে সমস্যা হয়। বর্ষার আগেই যদি খালটি পরিষ্কার করা হয় তাহলে এই দুর্ভোগ অনেকটা কমবে।” এলাকার তরুণ বাসিন্দা মাহমুদ হাসান বলেন, “প্রতিবছর একই সমস্যা হলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। পৌর কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে পাগলি ছড়া খালটি খনন করলে এলাকাবাসী বড় দুর্ভোগ থেকে রক্ষা পাবে।” স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বর্ষা মৌসুম শুরুর আগেই পাগলি ছড়া খাল পরিষ্কার ও পূর্ণ খননের জন্য ফেনী পৌর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

See also  “লেমুয়া ও ফাজিলপুরে পূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষে উপহার বিতরণ”

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category