1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় ৬ জন কারাদণ্ড - probahonewstv
April 27, 2026, 5:22 am

বগুড়ায় ৬ জন কারাদণ্ড

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার, বগুড়া
  • Update Time : Saturday, March 7, 2026
  • 60 Time View
বগুড়ায় মাদক সেবনে ৬ জনের কারাদণ্ড

মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের সাজা

সাজেদুল ইসলাম রাসেল
স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সদরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মাদক সেবনের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী আমতলা মোড় ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— বগুড়া সদরের খান্দার পূর্বপাড়া এলাকার মো. শাহিনুর রহমানের ছেলে মো. সামী (২২), মধ্য পালশা এলাকার মো. মাসুদ মোল্লার ছেলে মো. শুভ (৩০), কাহালু উপজেলার ডেফুইন এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মো. শামীম (২৭), ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার মো. আশরাফ আলীর ছেলে মো. আবু ছালেক শেখ (৪০), কৈপাড়া এলাকার মৃত কেশব রাজভরের ছেলে নেপাল রাজভর (৫৫) এবং আশোকোলা এলাকার মো. লিটন কাজীর ছেলে মো. আল আমিন (২৭)। ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য সেবনের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফুলগাজীতে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category