1. thpshopbd@gmail.com : admin :
ফেনী ইউনিভার্সিটিতে ইফতার - probahonewstv
June 14, 2026, 3:38 am

ফেনী ইউনিভার্সিটিতে ইফতার

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Wednesday, March 4, 2026
  • 102 Time View
ফেনী ইউনিভার্সিটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ইফতার মাহফিল

রমজানের সম্প্রীতিতে ঐক্যবদ্ধ বিশ্ববিদ্যালয় পরিবার

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

পবিত্র রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির বার্তা সামনে রেখে ফেনী ইউনিভার্সিটি-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মীয় ভাবগাম্ভীর্যে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রইছ কাইজার। এছাড়া উপস্থিত ছিলেন ট্রেজারার এম. এনায়েতুল্লাহ, বোর্ড সদস্য মো. আলতাফ হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রারসহ শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীরা।

ইফতার মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন। ভাইস প্রেসিডেন্ট আব্দুর রইছ কাইজার বলেন, রমজান আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি এ ধরনের আয়োজনকে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম ইফতার শেষে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আজানের ধ্বনির সঙ্গে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার শুরু হয়। দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্যের অনুপ্রবেশ, বিজিবির হস্তক্ষেপে আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category