1. thpshopbd@gmail.com : admin :
ফেনী প্রবাসী ফোরামের ইফতার সহায়তা - probahonewstv
April 27, 2026, 9:24 pm

ফেনী প্রবাসী ফোরামের ইফতার সহায়তা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Tuesday, March 3, 2026
  • 58 Time View
ফেনীতে প্রবাসীদের মানবিক উদ্যোগ

ফুলগাজী ও ছাগলনাইয়ায় দুই শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ, ৪৮ ইউনিয়নে এক হাজার পরিবারকে সহায়তার উদ্যোগ

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জেলার ৪৮টি ইউনিয়নে প্রায় এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফোরাম কর্তৃপক্ষ। সোমবার (২ মার্চ) সকাল ১০টা থেকে ফুলগাজী উপজেলা-এর ছয়টি ইউনিয়নে প্রায় একশ’ পরিবার এবং ছাগলনাইয়া উপজেলা-এর পৌর এলাকা ও প্রতিটি ইউনিয়নে ফোরামের প্রতিনিধিদের মাধ্যমে আরও একশ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দুই উপজেলায় মোট দুই শতাধিক অসহায় পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়েছে।

প্রতিটি ইফতার সামগ্রীর ব্যাগে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা বুট, ১ কেজি ডাল ও ১ কেজি সেমাইসহ প্রায় ২ হাজার টাকার খাদ্যসামগ্রী। ফোরাম সূত্রে জানা যায়, ফেনীর পাঁচটি উপজেলায় পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সব ইউনিয়নে বিতরণ শেষ হলে জেলা সদরের পৌর এলাকায় ফোরামের সকল প্রতিনিধির উপস্থিতিতে প্রতিটি ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে সর্বশেষ পর্যায়ের বিতরণ সম্পন্ন করা হবে। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল আনোয়ার। সার্বিক কার্যক্রম পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক আবদুল বাতেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য অভি, পৃষ্ঠপোষক আবদুল হালিম, সাবেক প্রচার সম্পাদক মহিউদ্দিন মহি খন্দকার, জেলা সমন্বয়কারী শাওন ও জাহিদসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  “ধর্মীয় সম্প্রীতি ছাড়া রাষ্ট্রের ঐক্য সম্ভব নয়: ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শনে এবিপার্টি চেয়ারম্যান মঞ্জু”

Please Share This Post in Your Social Media

More News Of This Category