
আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
ফেনীর সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে মিলাদ, দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদর উদ্যোগে স্থানীয় ক্লাব ও জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. শেখ ফরিদ এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর এবং পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দেশের ক্রান্তিকালে তার নেতৃত্ব জনগণের কাছে আশার প্রতীক হয়ে উঠেছিল। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানর আদর্শ ধারণ করে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক জুলহাস হোসেন রাসেল, রহমত উল্লাহ আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর আলম জিকু, পৌর ছাত্রদলের সদস্য সচিব রহমত উল্যাহ শাহীন, যুবদল নেতা এনামুল হক, বিএনপি নেতা মিজানুর রহমান সাগর, পৌর মৎস্যজীবী দলের আহবায়ক আবুল কালাম, সহ-সভাপতি এমরান হোসেন, আবু সুফিয়ান, সমবায় দলের আহবায়ক সোহেল এবং উপজেলা সাইবার ইউজার দলের আহবায়ক মানিক মেম্বারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও রোজাদার মুসল্লি। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও দলের আদর্শ ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।