1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে শিশুর প্রাণরক্ষা - probahonewstv
August 1, 2026, 3:36 am

আলীকদমে শিশুর প্রাণরক্ষা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, February 27, 2026
  • 102 Time View
আলীকদমে পুকুরে ডুবে অচেতন ৩ বছরের শিশু, চিকিৎসায় ফিরল প্রাণ

পুকুরে ডুবে অচেতন, ৪০ মিনিট চিকিৎসায় জ্ঞান ফেরে

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু মাঝিপাড়া এলাকায় পুকুরে ডুবে যাওয়া মাইমুনা (৩) নামে এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। দ্রুত চিকিৎসা সেবায় সাড়া দিয়ে বর্তমানে সে সুস্থতার পথে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা জাবের আহমদের মেয়ে মাইমুনা শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে বাড়ির পাশে মসজিদ সংলগ্ন একটি পুকুরে অসাবধানতাবশত পড়ে যায়। কিছু সময় পর পানিতে ভাসতে দেখে এলাকার বাসিন্দা মাহবুব আলমসহ স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন।

পরে তাৎক্ষণিকভাবে শিশুটিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা প্রায় ৪০ মিনিট ধরে নিবিড় চিকিৎসা সেবা প্রদান করেন। একপর্যায়ে শিশুটির জ্ঞান ফিরে আসে। বর্তমানে শিশুটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও শিশুটি আশঙ্কামুক্ত থাকায় পরিবার ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  LS Examination Held in Feni for the First Time Under British Education Curriculum

Please Share This Post in Your Social Media

More News Of This Category