1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে টিনসেডে অগ্নিকাণ্ড - probahonewstv
September 13, 2026, 1:32 pm

আলীকদমে টিনসেডে অগ্নিকাণ্ড

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, February 23, 2026
  • 104 Time View
আলীকদমে টিনসেড ঘরে আগুন | ক্ষতি প্রায় ৫ লাখ

বসতঘর পুড়ে ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান 

বান্দরবানের আলীকদম উপজেলায় একটি টিনসেড সেমিপাকা বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের মালামাল, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ রোয়াম্ভু সুর্যমনি কারবারি পাড়ায় মৃত নজির আহমেদের ছেলে গিয়াস উদ্দিন (৪৫)-এর বসতবাড়ির একটি টিনসেড সেমিপাকা ঘরে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের রেফ্রিজারেটর থেকে সৃষ্ট বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আলীকদম ইউনিটের সদস্যরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডে ঘরে থাকা রেফ্রিজারেটর, বিভিন্ন ফার্নিচার, ঘরের টিনসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত গিয়াস উদ্দিন জানান, ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণের অলংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্রসহ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

Probaho NewsTv — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফরহাদ মজহার–কে ঘিরে বিতর্ক: সাহিত্যিক পরিচয়ের আড়ালে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category