1. thpshopbd@gmail.com : admin :
কালিহাতীতে সড়কে দুই নিহত - probahonewstv
April 27, 2026, 12:05 am

কালিহাতীতে সড়কে দুই নিহত

রিহান সিকদার,স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  • Update Time : Monday, February 16, 2026
  • 64 Time View
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই নিহত | Probaho News24

প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে প্রাণহানি

রিহান সিকদার,স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা এলাকায় প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক-এর জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান। নিহতরা হলেন— কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আমির আলী (৪০), পিতা: আমজাদ আলী এবং একই এলাকার শরীফ উদ্দিন (৪১), পিতা: মান্নান। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পোস্টাল ভোটে স্বচ্ছতার অঙ্গীকার

Please Share This Post in Your Social Media

More News Of This Category