1. thpshopbd@gmail.com : admin :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সরকার ইতিহাসে মীরজাফরের কাতারে স্থান পাবে : ইসলামী আন্দোলন নেতাদের হুঁশিয়ারি - probahonewstv
April 26, 2026, 8:40 am

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সরকার ইতিহাসে মীরজাফরের কাতারে স্থান পাবে : ইসলামী আন্দোলন নেতাদের হুঁশিয়ারি

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, September 27, 2025
  • 323 Time View
ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ: পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সরকার ইতিহাসে মীরজাফরের কাতারে স্থান পাবে : ইসলামী আন্দোলন নেতাদের হুঁশিয়ারি

 মোহাম্মদ হানিফ ( সহ – ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )

ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে জুলাই সনদের আইনি স্বীকৃতির ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের বড় মসজিদ চত্বরে এ সমাবেশে বক্তারা সরকারের কাছে জরুরি ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা সংস্কারের আহ্বান জানান। জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভুঁইয়া বলেন, “দেশের মানুষ ন্যায্য অধিকার ফিরে পেতে চায়। এজন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া বিকল্প নেই।” সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভুঁইয়া, জেলা সেক্রেটারি ও ফেনী–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুঁইয়া, ফেনী–১ আসনের প্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভুঁইয়া তার বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে সংঘটিত খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি ও লুটপাটের বিচার করতে হবে। রাষ্ট্র সংস্কার দ্রুত সম্পন্ন না হলে বর্তমান সরকারও ইতিহাসের মীরজাফরের তালিকায় ঠাঁই পাবে।”

সভায় বক্তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার টিকে থাকার স্বার্থে জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থার প্রয়োগকে সময়ের দাবি বলে উল্লেখ করেন।

See also  অনিশ্চয়তায় শিশু সামিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category