1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ব্রিফিং প্যারেড - probahonewstv
April 27, 2026, 5:29 am

আলীকদমে ব্রিফিং প্যারেড

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, February 11, 2026
  • 64 Time View
আলীকদমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি জোরদার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৯টা থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ চত্বরে আলীকদম থানার আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ সরদার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), বান্দরবান পার্বত্য জেলা; মনজুর আলম, উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম এবং আলমগীর হোসেন শাহ, অফিসার ইনচার্জ, আলীকদম থানা। এ সময় নির্বাচনী দায়িত্বে মোতায়েনকৃত ৮৫ জন পুলিশ সদস্য ও ২৬০ জন আনসার ভিডিপি সদস্যসহ মোট ৩৭৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

প্যারেডে অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার পিপিএম এবং উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম নির্বাচনী আচরণবিধি, আইনশৃঙ্ঙ্খলা রক্ষা, দায়িত্ব ও কর্তব্য পালনে সতর্কতা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল সদস্যকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  দোহাজারীতে পাহাড় থেকে সেগুন গাছ চুরি

Please Share This Post in Your Social Media

More News Of This Category