1. thpshopbd@gmail.com : admin :
নবীনগরে নতুন রাজনীতি - probahonewstv
April 26, 2026, 9:51 am

নবীনগরে নতুন রাজনীতি

মোঃ রেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Monday, February 9, 2026
  • 79 Time View
বহিস্কার থেকেই নতুন ইতিহাসের প্রত্যয় স্বতন্ত্র প্রার্থী তাপসের

বহিস্কার থেকেই পরিবর্তনের সূচনা হবে—তাপস

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেছেন, বহিস্কার কোনো রাজনৈতিক পরিসমাপ্তি নয়; বরং এটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, “ইনশাল্লাহ, বহিস্কার থেকেই নবীনগরে শুরু হবে নতুন রাজনৈতিক ইতিহাস।” রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে নবীনগর সরকারি পাইলট হাইস্কুল মাঠে ‘ফুটবল’ প্রতীক নিয়ে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি নিজে ও তাঁর অনুসারীদের বিএনপি থেকে সাম্প্রতিক বহিস্কারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, রাজনৈতিক জীবনে বহিস্কার নতুন কোনো বিষয় নয়। ইতিহাস সাক্ষ্য দেয়, অনেক সময় দলীয় বহিস্কার থেকেই শক্তিশালী ও জনমুখী রাজনৈতিক আন্দোলনের জন্ম হয়। নবীনগরের জনগণ এবার তার উপযুক্ত জবাব দেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাজী নাজমুল হোসেন তাপস বলেন, নবীনগরের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে তিনি কোনো আপস করবেন না। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি ভোটারদের প্রতি ‘ফুটবল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সাঈদ, মফিজুর রহমান মুকুল, আলী আজ্জম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য হযরত আলী, আশরাফ হোসেন রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। সভাস্থলে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। উপস্থিত অনেকের মতে, এই জনস্রোত নবীনগরের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের শক্ত অবস্থান ও ক্রমবর্ধমান জনসমর্থনের স্পষ্ট ইঙ্গিত বহন করছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লামায় লাগামহীন এলপিজি গ্যাস সিন্ডিকেট

Please Share This Post in Your Social Media

More News Of This Category