1. thpshopbd@gmail.com : admin :
ভোলায় গাঁজাসহ আটক - probahonewstv
June 14, 2026, 11:38 am

ভোলায় গাঁজাসহ আটক

জুয়েল রানা স্টাফ রিপোর্টার (ঢাকা)
  • Update Time : Sunday, February 8, 2026
  • 101 Time View
ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান

জুয়েল রানা স্টাফ রিপোর্টার (ঢাকা)

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরশিবলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে চরশিবলী ভাই ভাই বেকারি সংলগ্ন এলাকায় তল্লাশি করে আনুমানিক ৪৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।

আটক আসামীর নাম মোছা নাজমা (৫৫)। তিনি মো. হাদিসের স্ত্রী। তার বাড়ি চরশিবলী গ্রাম, ২ নম্বর ওয়ার্ড, ডাকঘর ভোলা, থানা ভোলা সদর, জেলা ভোলা। অভিযান শেষে জব্দকৃত গাঁজা ও আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড সূত্র জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category