1. thpshopbd@gmail.com : admin :
মানিকগঞ্জের সাটুরিয়ায় শারদীয় দুর্গোৎসবে অসহায়দের পাশে বালিয়াটী পশ্চিমচলা ইউনিট ক্লাব - probahonewstv
June 13, 2026, 3:10 pm

মানিকগঞ্জের সাটুরিয়ায় শারদীয় দুর্গোৎসবে অসহায়দের পাশে বালিয়াটী পশ্চিমচলা ইউনিট ক্লাব

মোঃ জাহাঙ্গীর আলম ( জেলা ব্যুরো প্রধান মানিকগন্জ )
  • Update Time : Saturday, September 27, 2025
  • 133 Time View
মানিকগঞ্জে শারদীয় দুর্গোৎসবে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় শারদীয় দুর্গোৎসবে অসহায়দের পাশে বালিয়াটী পশ্চিমচলা ইউনিট ক্লাব

জাহাঙ্গীর আলম
জেলা প্রধান, মানিকগঞ্জ

শারদীয় দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। পূজার আনন্দ শুধু মণ্ডপ আর আলোকসজ্জার মধ্যে সীমাবদ্ধ নয়, এ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে পূর্ণতা পায়। এই উপলব্ধি থেকেই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী পশ্চিমচলা ইউনিট ক্লাবের তরুণরা এগিয়ে এসেছেন অসহায় মানুষের পাশে। শনিবার বিকেলে ক্লাবের আয়োজনে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বরকত মল্লিক, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক আবু রাহাত, সাংগঠনিক সম্পাদক সুজন বসাক, ক্রিয়া সম্পাদক রাকিবুল হাসান আসিফ, কোষাধ্যক্ষ যুবরাজ আল মামুন এবং পরিমল কুমার সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান আসিফ, ক্লাবের সম্মানিত সদস্য সুভাষ চন্দ্র সাহা, দেলোয়ার হোসেন, সাকিব আহাম্মেদ, জিসান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষ :

কাপড় পেয়ে আনন্দে উচ্ছ্বসিত স্থানীয় হতদরিদ্র পরিবারগুলো। তারা জানান, দুর্গোৎসবের সময়ে নতুন কাপড় পাওয়া তাদের কাছে এক বিশেষ আনন্দের বিষয়। “আমরা হয়তো নিজেরা কিনতে পারতাম না, কিন্তু আজ ক্লাব আমাদের সেই আনন্দ দিয়েছে”—বললেন স্থানীয় এক সুবিধাভোগী বৃদ্ধা।

আয়োজকদের বক্তব্য : ক্লাব সভাপতি বরকত মল্লিক বলেন, “ধর্মীয় উৎসব শুধু আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের সব মানুষের সুখ-দুঃখ ভাগ করে নেওয়াই আসল ধর্ম। আমরা চাই এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে।”

সাধারণ সম্পাদক আবু রাহাত জানান, তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ। “আমরা চাই তরুণরা উৎসবের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধও অনুভব করুক।”

একটি বার্তা ছড়িয়ে দিল তরুণরা : স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ সমাজে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে। কারণ দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সবার জন্য আনন্দের উৎসব। আর অসহায়দের পাশে দাঁড়িয়ে বালিয়াটী পশ্চিমচলা ইউনিট ক্লাব এই বার্তাই দিয়েছে—মানবিকতা সব ধর্মের ঊর্ধ্বে।
See also  খন্ডল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category