1. thpshopbd@gmail.com : admin :
ফেনী–০২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার - probahonewstv
May 2, 2026, 8:07 am

ফেনী–০২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Friday, January 23, 2026
  • 150 Time View
ফেনী–০২ আসনে ধানের শীষের পক্ষে বাড়ছে গণজোয়ার।

বড় মসজিদ এলাকা ও বড় বাজারে ব্যাপক গণসংযোগে জনতার ভালোবাসায় সিক্ত অধ্যাপক জয়নাল আবদিন ভিপি

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান,চট্টগ্রাম বিভাগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী–০২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ধানের শীষ প্রতীকে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। ফেনী শহরের ঐতিহ্যবাহী বড় মসজিদ সংলগ্ন এলাকা ও ব্যস্ততম বড় বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে অধ্যাপক জয়নাল আবদিন ভিপি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় তিনি বলেন, “ফেনী–০২ আসনের মানুষ আজ পরিবর্তন চায়। তারা ভোটের অধিকার, ন্যায়বিচার ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে চায়। ধানের শীষ হচ্ছে সেই মুক্তির প্রতীক।” তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। গণসংযোগে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা বলেন, অধ্যাপক জয়নাল আবদিন ভিপি একজন সৎ, শিক্ষিত ও জনগণের বন্ধু। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এই নেতা সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাদের মতে, এ কারণেই ফেনী–০২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

বড় বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যে নানা সংকট চলছে। তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সংসদে গিয়ে তাদের সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরবেন। অধ্যাপক জয়নাল আবদিন ভিপি সেই যোগ্য ব্যক্তি বলে তারা মনে করেন। গণসংযোগ শেষে স্থানীয় একটি সংক্ষিপ্ত পথসভায় অধ্যাপক জয়নাল আবদিন ভিপি বলেন, “আমি নির্বাচিত হলে ফেনী–০২ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দেব। ইনশাআল্লাহ জনগণই হবে আমার শক্তি।” নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ফেনী–০২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন ক্রমেই বাড়ছে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।

See also  মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কড়া অভিযান পরশুরামে বালু মাফিয়াদের পাল্টা ধাওয়া, জব্দ মোটর–ফাইভ মেশিন

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category