
মাহবুবুল আলম, ময়মনসিংহ বিভাগ
ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী কংশেরকুল দরবার শরীফে পবিত্র বড় দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে হাজারো আশেকান, ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দরবার শরীফ সূত্রে জানা যায়, এ মাহফিলে কোরআন-হাদিসের আলোকে ইসলামি বয়ান, জিকির-আজকার, মিলাদ ও সম্মিলিত দোয়ার আয়োজন থাকবে। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে।
আয়োজকরা জানান, বড় দোয়া মাহফিলকে ঘিরে ইতোমধ্যে দরবার শরীফ প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগত ভক্তদের নিরাপত্তা, থাকার ব্যবস্থা ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল কাজ করছে।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে কংশেরকুল দরবার শরীফ একটি আধ্যাত্মিক মিলনকেন্দ্র হিসেবে সুপরিচিত। প্রতি বছর এই বড় দোয়া মাহফিল ঘিরে এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজক কমিটি দেশবাসীসহ সকল আশেকান ও ভক্তদের মাহফিলে উপস্থিত থেকে দোয়া ও বরকত লাভের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।