1. thpshopbd@gmail.com : admin :
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক গতিশীলতায় যুবদল - probahonewstv
April 27, 2026, 11:26 pm

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক গতিশীলতায় যুবদল

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
  • Update Time : Saturday, January 17, 2026
  • 72 Time View
ফেনী-০২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছে যুবদল।

ফেনী-০২ আসনে কাজিরবাগ ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-০২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে যুবদল। এরই ধারাবাহিকতায় ফেনী সদর উপজেলার ০৫নং কাজিরবাগ ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এ সভায় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তারা ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে জনসমর্থন আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি একজন পরীক্ষিত, সৎ ও জনপ্রিয় নেতা। তাঁর নেতৃত্বে ফেনী-০২ আসনে ধানের শীষের বিজয় সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় কাজিরবাগ ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানের লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার

Please Share This Post in Your Social Media

More News Of This Category