1. thpshopbd@gmail.com : admin :
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় যাবে: এবিএম মোশাররফ হোসেন - probahonewstv
April 26, 2026, 6:36 am

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় যাবে: এবিএম মোশাররফ হোসেন

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Saturday, January 17, 2026
  • 143 Time View
কলাপাড়ায় আলোচনা সভায় এবিএম মোশাররফ হোসেন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নিশ্চিতভাবেই ক্ষমতায় যাবে।

কলাপাড়া প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপি মনোনীত প্রার্থীর বক্তব্য, উন্নয়ন রোড মডেলের আশ্বাস

মোঃ শামীম,পটুয়াখালী জেলা প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি নিশ্চিতভাবেই ক্ষমতায় যাবে। আল্লাহ যদি নারাজ না হন, তাহলে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে। শুক্রবার দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে মূলত দুটি বড় রাজনৈতিক দল ছিল—একটি আওয়ামী লীগ ও অন্যটি বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের রাজনৈতিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। সে কারণে যেকোনো বিবেচনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় নিশ্চিত। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। আপনার প্রতিনিধি যদি সরকারে থাকে, তাহলে এলাকার উন্নয়ন করা অনেক সহজ হয়। তাই কলাপাড়া ও রাঙ্গাবালীর উন্নয়নের স্বার্থে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

অতীত উন্নয়নের প্রসঙ্গ টেনে এবিএম মোশাররফ হোসেন বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া কলাপাড়ায় এসেছিলেন। সে সময় যেসব দাবি উত্থাপন করা হয়েছিল, তার অধিকাংশই বাস্তবায়ন হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগের আমলেও কিছু উন্নয়ন হয়েছে, কারণ তারা বুঝেছিল প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নয়ন ছাড়া বিকল্প নেই। তবে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছিল বিএনপিই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি আবার ক্ষমতায় এলে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলাকে একটি পরিকল্পিত ডেভেলপমেন্ট রোড মডেল হিসেবে গড়ে তোলা হবে। এর আগে অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে কলাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মী, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

See also  ফেনী সদর–২ এ বিএনপির নির্বাচনী মাঠ উত্তপ্ত

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category