1. thpshopbd@gmail.com : admin :
জাসাসের কেন্দ্রীয় উদ্যোগে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত - probahonewstv
April 27, 2026, 7:39 am

জাসাসের কেন্দ্রীয় উদ্যোগে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান, মানিকগঞ্জ
  • Update Time : Thursday, January 15, 2026
  • 120 Time View
জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ও মানিকগঞ্জ জেলা জাসাসের সমন্বয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।

সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন জোরদারের আহ্বান

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান, মানিকগঞ্জ

জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে এবং মানিকগঞ্জ জেলা জাসাসের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাসাসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন জোরদার করা এবং দলের আদর্শ জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাজহারুল ইসলাম পায়েল। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন বলেন, জাসাস শুধু একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন নয়, এটি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শিল্পী ও সাহিত্যিকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি বলেন, আগামী দিনে জাসাসের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক মোসারফ হোসেন সিকদার। সভা পরিচালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস। সভাপতি ও সঞ্চালক তাঁদের বক্তব্যে বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনায় মানিকগঞ্জ জেলা জাসাস সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠছে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম ধারাবাহিকভাবে বিস্তৃত করা হচ্ছে। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম লোটাস, যুগ্ম আহ্বায়ক মোঃ মুন্জুর আলম পালু, মোঃ জিয়াউল হক শাওনসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশব্যাপী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জাসাসের নেতাকর্মীদের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

See also  বগুড়ায় অবৈধ মিশ্রি কারখানায় মোবাইল কোর্ট

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category