1. thpshopbd@gmail.com : admin :
লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান: পাঁচ লক্ষ টাকা জরিমানা - probahonewstv
June 14, 2026, 12:48 am

লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান: পাঁচ লক্ষ টাকা জরিমানা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, January 15, 2026
  • 101 Time View
লামায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। (১৪ জানুয়ারি ২০২৬) লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬ মাইল গজালিয়া এলাকায় অবস্থিত আব্দুল্লাহ আল আরাফাতের মালিকানাধীন SBM ব্রিকস ও করিমুল মোস্তফা স্বপনের মালিকানাধীন TMB ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। মামলার প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫ (১) ও ১৫ (১) অনুযায়ী SBM ব্রিকসকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা এবং TMB ব্রিকসকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় মোট ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লামা উপজেলা প্রশাসন, লামা পুলিশ তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশ সদস্য এবং উপজেলা আনসার সদস্যরা। পরিবেশ সুরক্ষার স্বার্থে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কড়া অভিযান পরশুরামে বালু মাফিয়াদের পাল্টা ধাওয়া, জব্দ মোটর–ফাইভ মেশিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category