1. thpshopbd@gmail.com : admin :
ফসলি জমির টপসয়েল কাটায় ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা - probahonewstv
April 30, 2026, 8:07 am

ফসলি জমির টপসয়েল কাটায় ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
  • Update Time : Wednesday, January 14, 2026
  • 118 Time View
ফেনীর ফুলগাজীতে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।

অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে একজনকে অর্থদণ্ড, নিয়মিত অভিযানের ঘোষণা

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর ফুলগাজী উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার করাইয়া ও কালিকাপুর মৌজায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলি জমির উর্বর টপসয়েল কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হাতেনাতে ফসলি জমির মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নশীন প্রত্যাশা। অভিযানে স্থানীয় পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সহযোগিতা করেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নশীন প্রত্যাশা বলেন, ফসলি জমির টপসয়েল কেটে নিলে জমির উর্বরতা নষ্ট হয়, যা সরাসরি কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে ও কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত ও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে ফসলি জমি রক্ষা পাবে এবং কৃষি উৎপাদন টেকসই হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  এক হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণপিটুনি

Please Share This Post in Your Social Media

More News Of This Category