1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা - probahonewstv
June 15, 2026, 3:16 pm

বান্দরবানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 117 Time View
বান্দরবানে গোপনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ১৬টি সিলিন্ডার উদ্ধার, এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬টি এলপিজি সিলিন্ডার উদ্ধার, জরিমানা ২০ হাজার টাকা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান প্রতিনিধি

পার্বত্য বান্দরবানে গোপনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে বান্দরবান জেলা শহরের বনরূপা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অহি এন্টারপ্রাইজ ও নুর জাহান এন্টারপ্রাইজের মালিক মাহাবুবের মালিকানাধীন একটি গুদাম থেকে অবৈধভাবে মজুদ রাখা ১৬টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে জব্দ করা গ্যাস সিলিন্ডারগুলো সরকারি নির্ধারিত মূল্যে তাৎক্ষণিকভাবে এলাকার বাসিন্দাদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

এ বিষয়ে বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূইয়া জানান, দীর্ঘদিন ধরে বান্দরবানে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়িয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বনরূপা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে এবং জড়িত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে সিন্ডিকেট করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বান্দরবানে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এদিকে প্রশাসনের এ অভিযানে সাধারণ ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এলেও বাজারে গ্যাসের অস্থিরতা নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মঙ্গলকান্দিতে ইফতার মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category