1. thpshopbd@gmail.com : admin :
খাগড়াছড়িতে অ-স্ত্র কেনাবেচার চেষ্টা নস্যাৎ, পিস্তল ও গুলিসহ যুবক আটক - probahonewstv
April 27, 2026, 2:45 pm

খাগড়াছড়িতে অ-স্ত্র কেনাবেচার চেষ্টা নস্যাৎ, পিস্তল ও গুলিসহ যুবক আটক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, January 1, 2026
  • 177 Time View
খাগড়াছড়িতে অ-স্ত্র কেনাবেচার চেষ্টা নস্যাৎ, পিস্তল ও গুলিসহ যুবক আটক

খাগড়াছড়িতে অ-স্ত্র কেনাবেচার চেষ্টা নস্যাৎ, পিস্তল ও গুলিসহ যুবক আটক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ | বান্দরবান জেলা 

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে অস্ত্র কেনাবেচার গোপন তৎপরতা নস্যাৎ করে একটি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে সেনা ও পুলিশ। অভিযানটি গত ৩০ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে জেলা সদরের কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম আইয়ুব (৩৮)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, অস্ত্র কেনাবেচার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আইয়ুবকে হাতেনাতে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ওসি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রের বিস্তার রোধে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বাড়াচ্ছে। নিয়মিত এ ধরনের অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নুরপুরে রাতের আঁধারে কৃষকের জীবিকা পুড়িয়ে দিল অজ্ঞাতরা; ক্ষতি পূরণে দুশ্চিন্তায় সোলেমান মুন্সি

Please Share This Post in Your Social Media

More News Of This Category