1. thpshopbd@gmail.com : admin :
নবীনগরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়ন দাখিল - probahonewstv
April 26, 2026, 3:41 am

নবীনগরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়ন দাখিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোহাম্মদ রেজাউল হক রহমত
  • Update Time : Monday, December 29, 2025
  • 90 Time View
নবীনগরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়ন দাখিল

উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ চত্বরে মনোনয়ন জমা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোহাম্মদ রেজাউল হক রহমত

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপস আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নবীনগর উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। স্লোগান, মিছিল ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মনোনয়ন জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাজী নাজমুল হোসেন তাপস বলেন, নবীনগরের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারলে এবং অবাধ ও সুষ্ঠুভাবে ভোট চাইতে পারলে এই আসন জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবেন বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী। তিনি আরও বলেন, নবীনগরের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য তিনি সর্বশক্তি দিয়ে মাঠে থাকবেন। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি কাজ করে যেতে চান বলেও মন্তব্য করেন তিনি। মনোনয়ন দাখিলের এই কর্মসূচিকে কেন্দ্র করে নবীনগরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও গতিশীল হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category