1. thpshopbd@gmail.com : admin :
পাবনাসহ সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ - probahonewstv
April 27, 2026, 2:18 am

পাবনাসহ সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা
  • Update Time : Sunday, December 28, 2025
  • 151 Time View
পাবনাসহ সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পাবনাসহ সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা

পাবনাসহ দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু এলাকায় তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবেশি হতে পারে। পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক স্থানে শীতের অনুভূতি আরও বেশি থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোনো কোনো স্থানে তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের রেকর্ড করা হয়নি বলে জানায় আবহাওয়া অধিদফতর। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদীতেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সারাদেশে বিক্ষোভ, বান্দরবানে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ

Please Share This Post in Your Social Media

More News Of This Category