1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ফেনীর সিভিল সার্জন - probahonewstv
April 27, 2026, 9:25 pm

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ফেনীর সিভিল সার্জন

মোহাম্মদ হানিফ,সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 106 Time View
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ফেনীর সিভিল সার্জন।

চিকিৎসা ব্যবস্থার মান যাচাই, রোগীদের খোঁজখবর ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তৎপরতার ওপর গুরুত্বারোপ

মোহাম্মদ হানিফ,সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফুলগাজী (ফেনী)
ফেনী জেলার ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবায়েত বিন করিম। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসা ব্যবস্থার মান সরেজমিনে তদারকি করেন এবং রোগীদের খোঁজখবর নেন।পরিদর্শনের সময় সিভিল সার্জন হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ, প্রসূতি ও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি সেবা নিতে আসা রোগী ও ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, নার্সিং সেবা ও পরিচ্ছন্নতা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের কাছ থেকে প্রাপ্ত সেবার মান সম্পর্কে সরাসরি মতামত গ্রহণ করেন।

ডা. মোহাম্মদ রুবায়েত বিন করিম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি রোগীবান্ধব আচরণ নিশ্চিত করা, সময়মতো চিকিৎসা প্রদান এবং জরুরি সেবায় আরও গতিশীল হওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, জেলা স্বাস্থ্য বিভাগ ২৪ ঘণ্টা, অর্থাৎ ২৪/৭ জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। সরকারি স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ধরে রাখতে নিয়মিত তদারকি ও মনিটরিং অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবা মান উন্নয়নে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এই আকস্মিক পরিদর্শনের মাধ্যমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে স্বাস্থ্য বিভাগের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটেছে। উল্লেখ্য, জেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ যেন সহজে ও স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসা সেবা পায়, সে লক্ষ্যে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

See also  ফেনী জেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় নতুন নেতৃত্ব: চট্টগ্রাম বিভাগের পরিচালক আবুল কাশেম, আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category