1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে সহিংসতার শিকার নারী ও শিশুদের সুরক্ষায় পুলিশ-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা - probahonewstv
June 14, 2026, 5:53 am

আলীকদমে সহিংসতার শিকার নারী ও শিশুদের সুরক্ষায় পুলিশ-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 109 Time View
আলীকদমে সহিংসতার শিকার নারী ও শিশুদের সুরক্ষায় ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের ভিকটিম সাপোর্ট সেন্টারে সচেতনতা বৃদ্ধি ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের আহ্বান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

আলীকদম (বান্দরবান), ২৩ ডিসেম্বর ২০২৫
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সহিংসতার শিকার নারী ও শিশুদের সুরক্ষা, আইনি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় আলীকদম থানাধীন ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের ভিকটিম সাপোর্ট সেন্টারে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এ ছাড়া উপস্থিত ছিলেন চৈক্ষ্যং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই আবু সাইদ (আলীকদম থানা), ১নং ওয়ার্ডের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বাদশা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা, সমাজকর্মী, ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনগণ।

সভায় বক্তারা বলেন, পারিবারিক সহিংসতা, যৌন নির্যাতনসহ নানা ধরনের সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে ভুক্তভোগীরা আইনি পরামর্শ, চিকিৎসা সহায়তা, মানসিক কাউন্সেলিং এবং প্রয়োজনীয় পুনর্বাসন সুবিধা পাচ্ছেন। বক্তারা আরও বলেন, সামাজিক ভীতি, অজ্ঞতা ও পারিবারিক চাপের কারণে অনেক ভুক্তভোগী অভিযোগ জানাতে সাহস পান না। এ অবস্থায় নারী ও শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি, দ্রুত বিচার নিশ্চিত করা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম আরও শক্তিশালী করা জরুরি। সভা শেষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  শিক্ষা ও গবেষণার সেতুবন্ধন: BORI–খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার প্রত্যয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category