1. thpshopbd@gmail.com : admin :
সারাদেশের ন্যায় বেড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - probahonewstv
June 14, 2026, 4:50 pm

সারাদেশের ন্যায় বেড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা 
  • Update Time : Wednesday, December 17, 2025
  • 145 Time View
বেড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।

শহীদ মিনারে পুষ্পস্তবক, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বিজয় মেলা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন

মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা 


সারাদেশের ন্যায় পাবনা জেলার বেড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বেড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনান্ড চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরেন মাইশা খানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

পরে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে বেড়া উপজেলা স্টেডিয়ামে শুরু হয় বিজয় মেলা, যেখানে বিভিন্ন স্টল ও সাংস্কৃতিক আয়োজন দর্শনার্থীদের আকর্ষণ করে। এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনান্ড চাকমা। সহকারী কমিশনার (ভূমি) নুরেন মাইশা খান সভা সঞ্চালনা করেন। সভায় বক্তব্য দেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পরশুরামে হাইড্রোলিক গাড়ি–অটোরিকশা সংঘর্ষ, দুইজন গুরুতর আহত

Please Share This Post in Your Social Media

More News Of This Category