1. thpshopbd@gmail.com : admin :
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শহীদ আবদুস সালামের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত - probahonewstv
April 25, 2026, 10:01 pm

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শহীদ আবদুস সালামের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Sunday, December 14, 2025
  • 145 Time View
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদ আবদুস সালামের ৫৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া-মিলাদে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের এই শহীদকে

মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদ আবদুস সালামের ৫৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রবেশপথের দক্ষিণ পাশে অবস্থিত শহীদ আবদুস সালামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ আবদুস সালাম নবীনগর উপজেলা স্বাধীন হওয়ার একদিন আগে, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। তিনি নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। তিনি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের মরহুম আবদুল খালেক সরকারের সন্তান। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতাকামীদের দমনে একটি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করে। ওই ক্যাম্পকে লক্ষ্য করে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে বিদ্যালয় মাঠসংলগ্ন নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া এলাকায় অবস্থানকালে হানাদার বাহিনীর এলোপাতাড়ি গুলিতে শহীদ হন আবদুস সালাম। পরবর্তীতে তাকে বিদ্যালয়ের প্রবেশপথের দক্ষিণ পাশে সমাধিস্থ করা হয়।

তার আত্মত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নবীনগর সদরের মাঝিকাড়া ব্রিজ থেকে নবীনগর থানা হয়ে কোর্ট রোড পর্যন্ত সড়কটির নামকরণ করা হয় ‘শহীদ আবদুস সালাম রোড’। আলোচনা সভায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদ হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক অলিউল্লাহর সঞ্চালনায় শহীদের জীবন ও ত্যাগ নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিউল্লাহ, সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইমতিয়াজ বেগ ইমনসহ অন্যান্য বক্তারা। পরে প্রিন্সিপাল এনামুল হক কুতুবি দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। অনুষ্ঠানে শহীদ আবদুস সালামের পরিবারবর্গ, স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

See also  বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশুর মৃত্যু


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category