
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ ( বান্দরবান )
বান্দরবান পার্বত্য জেলায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বিকাল ৩টা সময় বান্দরবান স্টেডিয়ামে “বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা শামীম আরা রিনি, মাননীয় জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক থানজামা লুসাই, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এছাড়াও অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় এবং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।