1. thpshopbd@gmail.com : admin :
নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা - probahonewstv
May 30, 2026, 8:16 am

নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Tuesday, December 9, 2025
  • 120 Time View
নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন ৪ গুণী নারী। তাদের এই অর্জন সমাজে নারীর ক্ষমতায়নের নতুন উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন ৪ গুণী নারী। তাদের এই অর্জন সমাজে নারীর ক্ষমতায়নের নতুন উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া

বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নারীর ক্ষমতায়ন, সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারীদের জীবনসংগ্রাম, সামাজিক অবদান ও অনুকরণীয় ভূমিকার ভিত্তিতে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন—
সফল জননী ক্যাটাগরি: মোসা: রজবা বেগম
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য: ডা. ইসরাত জাহান
শিক্ষা ও কর্মক্ষেত্রে অনুকরণীয় নারী: সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা
নির্যাতন জয়ী ও জীবনসংগ্রামে বিজয়ী নারী: হোসনা আক্তার

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা ইভা বেগম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়ার আদর্শ ও নারীর অধিকার প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করে বলেন, সমাজ পরিবর্তন ও উন্নয়নে নারীর ভূমিকা ক্রমশ শক্তিশালী হচ্ছে। সম্মাননাপ্রাপ্ত নারীদের এই সাফল্য আগামী প্রজন্মের জন্য প্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানের কেওক্রাডং সংলগ্ন সুংসুয়াং পাড়ায় বম জনগোষ্ঠীর জন্য ইকো রিসোর্ট নির্মাণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category