
আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
ফেনীর ফুলগাজীতে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। গত ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ রক্তদানে উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলগাজী সদর ইউনিট ও আনন্দপুর ইউনিটের স্বেচ্ছাসেবীরা। দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী–পুরুষ অংশগ্রহণ করে তাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করান। একই সঙ্গে উপস্থিত সবাইকে নিয়মিত রক্তদানের উপকারিতা, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা এবং রক্তদাতা হিসেবে সামাজিক দায়িত্ব সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পে অংশগ্রহণকারীরা উদ্যোগটিকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান। আয়োজকরা বলেন, মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে তারা নিয়মিত এমন ক্যাম্পিং চালিয়ে যাবেন। রক্তদানে এগিয়ে আসার আহ্বান আলোকিত ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, একজন স্বেচ্ছা রক্তদাতার একটি রক্তদান অন্য একজন মানুষের নতুন জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল শ্রেণির মানুষকে নিয়মিত রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।