1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল - probahonewstv
June 13, 2026, 8:27 pm

আলীকদমে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
  • Update Time : Monday, December 1, 2025
  • 345 Time View
আলীকদমে ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। সকলের অংশগ্রহণে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত।

 তানজিমুল হক মাহিমের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি, Probaho News24

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২নং চৈক্ষ্যং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হক মাহিমের উদ্যোগে আজ ৩০ নভেম্বর ২০২৫, রোববার আসরের নামাজের পর রেপারপাড়ী তাজবীদুল কোরআন হিফজখানা ও নূরানী একাডেমিতে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন রেপারপাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম জনাব ফরিদুল আলম।

অনুষ্টানে উপস্থিত ছিলেন আলহাজ মনজুরুল ইসলাম মাস্টার, সাবেক সহ–সভাপতি আলীকদম উপজেলা বিএনপি; নুরুল আমিন, সাবেক সভাপতি চৈক্ষ্যং ইউনিয়ন বিএনপি; দ্বীন মোহাম্মদ, সদস্য বান্দরবান জেলা ছাত্রদল ও সদস্য সচিব চৈক্ষ্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল; মোরশেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলীকদম উপজেলা ছাত্রদল;
আনোয়ার ইসলাম মামুন, সদস্য সচিব বান্দরবান সরকারি কলেজ ছাত্রদল; জিয়াবুল হক, আহ্বায়ক সদস্য উপজেলা কৃষকদল; আব্দুল হক রুবেল, আহ্বায়ক চৈক্ষ্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল;
মোহাম্মদ ইকবাল হোসেন, সদস্য সচিব চৈক্ষ্যং ইউনিয়ন শ্রমিক দল।

এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  জুলাই বিপ্লবে ফেনীর শহীদ ওয়াকিল আহমেদ শিহাব হত্যার মামলায় চক্রান্তের অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category