1. thpshopbd@gmail.com : admin :
14 বছর পর পাকিস্তানে উড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট - probahonewstv
June 14, 2026, 7:31 pm

14 বছর পর পাকিস্তানে উড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট

মোহাম্মদ ছানাউল্লাহ এভিয়েশন করেসপন্ডেন্ট
  • Update Time : Friday, January 30, 2026
  • 140 Time View
১৪ বছর পর আবারও পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা–করাচি রুটে পুনরায় সংযোগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যে নতুন সম্ভাবনা

মোহাম্মদ ছানাউল্লাহ
এভিয়েশন করেসপন্ডেন্ট

দীর্ঘ ১৪ বছর পর আবারও পাকিস্তানের উদ্দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশে প্রথম ফ্লাইটটি সফলভাবে উড্ডয়ন করে। ফ্লাইটের বিস্তারিত অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG341 নম্বর ফ্লাইটটি সন্ধ্যা প্রায় ৮টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করে এবং রাত প্রায় ১১টার দিকে পাকিস্তানের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর, করাচিতে অবতরণ করে। বোয়িং ৭৩৭ সিরিজের এই উড়োজাহাজটি প্রায় পূর্ণ যাত্রী ধারণক্ষমতা নিয়ে যাত্রা শুরু করে। করাচি বিমানবন্দরে অবতরণের পর ঐতিহাসিক এই ফ্লাইটকে সম্মান জানিয়ে ওয়াটার স্যালুট প্রদান করা হয়। এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু হওয়াকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের যাতায়াত সহজীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতদিন যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে ট্রানজিটে পাকিস্তান যেতে হতো, যা সময় ও ব্যয়ের দিক থেকে ছিল বেশ কষ্টসাধ্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ঢাকা–করাচি–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রাখা হবে। এই সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে যাত্রী পরিবহন, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও কূটনৈতিক যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রবিরোধী শব্দচয়ন ব্যবহারের অভিযোগ, সিএইচটি সম্প্রীতি জোটের তীব্র নিন্দা

Please Share This Post in Your Social Media

More News Of This Category