1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনায় অপর সহোদর গ্রেফতার - probahonewstv
June 14, 2026, 4:26 am

সোনাগাজীতে সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনায় অপর সহোদর গ্রেফতার

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
  • Update Time : Saturday, January 31, 2026
  • 76 Time View
ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহের জেরে সহোদরকে পিটিয়ে হত্যা, অপর সহোদর গ্রেফতার।

পারিবারিক কলহে দুই ভাইয়ের সংঘর্ষে নিহত, গ্রেফতার অভিযুক্ত

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর সোনাগাজী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক সহোদরকে পিটিয়ে হত্যা করার মর্মান্তিক ঘটনা ঘটেছে। কাঠ দিয়ে পিটিয়ে আবদুর রহমান (৩৫) নামের যুবককে হত্যা করার অভিযোগে তার আপন ভাই আজিজুল হককে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের মীর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান ও অভিযুক্ত আজিজুল হক দুজনেই পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে কথাকাটাকাটির একপর্যায়ে আজিজুল হক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হাতে থাকা একটি কাঠ দিয়ে আবদুর রহমানকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন।

পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আবদুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরবর্তীতে বিকাল তিনটার দিকে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত আজিজুল হককে গ্রেফতার করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের সদস্যরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশ জানায়, এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

Please Share This Post in Your Social Media

More News Of This Category