1. thpshopbd@gmail.com : admin :
সাটুরিয়া উপজেলা বিএনপির ফেসবুক ও গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। - probahonewstv
April 26, 2026, 9:24 pm

সাটুরিয়া উপজেলা বিএনপির ফেসবুক ও গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

জাহাঙ্গীর আলম ( মানিকগন্জ জেলা প্রধান )
  • Update Time : Saturday, October 4, 2025
  • 429 Time View
অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক জরুরি সংবাদ সম্মেলন

সাটুরিয়া উপজেলা বিএনপির ফেসবুক ও গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

জাহাঙ্গীর আলম জেলা প্রধান মানিকগঞ্জ

০৪/১০/২০২৫ সকাল ১১.০০ টায় ডাকবাংলোতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় ফেক আইডি ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে সাটুরিয়া উপজেলা বিএনপি। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আব্দুর রহমান ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাটুরিয়া উপজেলা বিএনপি। ২৪ সেপ্টেম্বর ২০২৫ আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী মোঃ মাসুদ অতর্কিত ভাবে মোঃ আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক সাটুরিয়া উপজেলা বিএনপি। উপর হামলা করেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি কিছু ভুঁইফোড় ফেসবুক আইডি ও অনলাইন পেইজ থেকে সাটুরিয়া উপজেলা বিএনপির বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে। যেগুলো ভিত্তিহীন মিথ্যা বিশেষ করে “তারেক রহমান” নামে একটি ফেসবুক আইডি, “ধামরাই নিউজ ২৪” নামের অনলাইন পেইজসহ কিছু ভুয়া ও অজ্ঞাতনামা আইডি থেকে বিএনপির নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট করার জন্য নিয়ম বহির্ভূত প্রচারণা চালানো হচ্ছে। বক্তব্যে যুবদলের আহবায়ক মোঃ আমীর হামজা বলেন, প্রকৃতি ঘটনা না জেনে যারা ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে। নেতারা অভিযোগ করে বলেন, এসব অপপ্রচার সাটুরিয়া উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য একটি ষড়যন্ত্রের অংশ। তারা এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— মোঃ আব্দুর রহমান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, সাটুরিয়া উপজেলা বিএনপি , মোঃ শাহীন আজাদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক, সাটুরিয়া উপজেলা বিএনপি ,মোঃ মহসিনুজ্জামান, আহবায়ক, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল , মিজানুর রহমান, সভাপতি, সাটুরিয়া উপজেলা শ্রমিক দল , মোঃ বরকত মল্লিক, সভাপতি কৃষক দল সাটুরিয়া উপজেলা , মোঃ ফরিদ হোসেন যুবদল নেতা সাটুরিয়া উপজেলা।  এ্যাডভোকেট মেহেদী হাসান বাদল যুগ্ম আহবায়ক যুবদল, সাটুরিয়া উপজেলা। তালুকদার জুয়েল যুবদল নেতা সাটুরিয়া উপজেলা। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, সাটুরিয়া উপজেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ ও জনগণের সংগঠন। মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণের অধিকার আদায়ে তারা সবসময় কাজ করে যাবে।

See also  নবীনগরে মনোনয়ন যাচাই-বাছাই: এক প্রার্থীর মনোনয়ন বাতিল, ১০ জনের বৈধ ঘোষণা

Please Share This Post in Your Social Media

More News Of This Category