
জাহাঙ্গীর আলম,জেলা প্রধান,মানিকগঞ্জ
মানিকগঞ্জ–৩ (সদর–সাটুরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা’র নির্বাচনী প্রচারণা ক্রমেই গতি পাচ্ছে। এর ধারাবাহিকতায় সাটুরিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সদস্য মোঃ মাজহারুল ইসলাম পায়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম বিশ্বাস (লোটাস), মঞ্জুর আলম পালু, মোঃ জিয়াউল হক শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, নগর জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাটুরিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট মোঃ সেলিম আলদীন। সঞ্চালনা করেন সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় বক্তারা বলেন, আফরোজা খানম রিতা একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেত্রী। মানিকগঞ্জ–৩ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন মোঃ শামীম বিশ্বাস, সুমন, সুর সম্রাট আনোয়ার ও লাভলী আক্তার। সাংস্কৃতিক পরিবেশনায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাটুরিয়া উপজেলায় ধানের শীষের পক্ষে গণসমর্থন আরও জোরদার হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।