1. thpshopbd@gmail.com : admin :
সাংবাদিক মফিজুর রহমানের আরোগ্য কামনায় ফেনী রিপোর্টার্স ইউনিটির দোয়া মাহফিল - probahonewstv
July 29, 2026, 2:24 pm

সাংবাদিক মফিজুর রহমানের আরোগ্য কামনায় ফেনী রিপোর্টার্স ইউনিটির দোয়া মাহফিল

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Tuesday, September 23, 2025
  • 180 Time View
অসুস্থ সাংবাদিক মফিজুরের আরোগ্য কামনায় সহকর্মীদের প্রার্থনা

সাংবাদিক মফিজুর রহমানের আরোগ্য কামনায় ফেনী রিপোর্টার্স ইউনিটির দোয়া মাহফিল

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )

ফেনী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও দৈনিক দিনকাল এবং ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক মফিজুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলা শহরের সাংবাদিকরা একত্রিত হয়ে তার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। ফেনী কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসেন বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ-সভাপতি মাইন উদ্দিন, আবু তাহের ভূঁইয়া (ডিবিসি ও বাংলাদেশ অবজারভার), নাজমুল হক শামীম (প্রথম আলো), আরিফুর রহমান (যমুনা টিভি), আতিয়ার সজল (সময় টেলিভিশন), শাহজালাল ভুঁইয়া (ইয়ুথ জার্নালিস্ট ফোরাম), ডালিম হাজারী (এখন টিভি), মো. শফিউল্লাহ রিপন (দেশ রূপান্তর), আব্দুল্লাহ আল মামুন (প্রতিদিনের সংবাদ), মাসুম বিল্লাহ (ফেনী সংবাদ), এম. এমরান পাটোয়ারী (সাবেক সভাপতি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন), মিজানুর রহমান (আমার সংবাদ), কিষান মোশারফ (নির্বাহী সদস্য), তোফায়েল আহমেদ (দেশ টিভি), এম এ আকাশ (আর টিভি), তারেক চৌধুরী (ঢাকা পোস্ট), সাইফুল ইসলাম (সকালের সময়), হাবিব মিয়াজী (দৈনিক ইত্তেফাক), দুলাল তালুকদার (সাধারণ সম্পাদক, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন), ইলিয়াস সুমন (দৈনিক ফেনীর সময়), বকুল আক্তার দরিয়া (সাহিত্য সম্পাদক), হাসনাত তুহিন (নবচেতনা) এবং ডন চৌধুরী (ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক ফেনী)। এ সময় সাংবাদিকরা মফিজুর রহমানের দ্রুত আরোগ্য ও তার চিকিৎসার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

See also  মাদারীপুরে হ-ত্যা-র জেরে আগুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category