1. thpshopbd@gmail.com : admin :
সাংবাদিক মতিউর রহমানের ওপর বর্বর হা/ম/লা: গ্রেপ্তারের দাবিতে উত্তাল রাজশাহী - probahonewstv
June 24, 2026, 3:26 am

সাংবাদিক মতিউর রহমানের ওপর বর্বর হা/ম/লা: গ্রেপ্তারের দাবিতে উত্তাল রাজশাহী

Reporter Name
  • Update Time : Saturday, May 9, 2026
  • 35 Time View

সাংবাদিকের ওপর বর্বর হামলা: গ্রেপ্তারের দাবিতে উত্তাল রাজশাহী

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র উদ্বেগ, ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ঘটনার পর থেকেই সাংবাদিক মহলসহ স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।
স্থানীয় সূত্র জানায়, সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মীর ওপর এমন হামলাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছেন অনেকে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সাংবাদিক নেতারা বলেন,
“সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান,
“ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করেছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

See also  নবীনগরে জোড়া খুনের ঘটনায় রিফাত বাহিনীর প্রধানসহ দুইজন গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category