1. thpshopbd@gmail.com : admin :
সম্মানজনক আসন না পেলে জোট নয়, ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ: নুর - probahonewstv
June 13, 2026, 9:15 pm

সম্মানজনক আসন না পেলে জোট নয়, ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ: নুর

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Sunday, December 7, 2025
  • 115 Time View
নবীনগরের জনসভা থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি ও দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

নবীনগরের জনসভা থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি ও দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

 মোঃ রেজাউল হক রহমত ,( ব্রাহ্মণবাড়িয়া )

 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণঅধিকার পরিষদের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, “দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। আন্দোলনের মুখে একটি সরকার মুহূর্তের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে।”

তিনি আরও বলেন, “দু’একটি আসনের জন্য কারো সঙ্গে জোট নয়। সম্মানজনক আসন না পেলে গণঅধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে।” তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের মনোনীত প্রার্থী সমাজসেবক নজরুল ইসলাম নজুকে ‘ট্রাক’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান। জনসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নবীনগর উপজেলা শাখার সভাপতি এডভোকেট মেহেদী হাসান। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশেদ খান, নবীনগর আসনের প্রার্থী নজরুল ইসলাম নজু এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নির্বাচনকালীন সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নবীনগরে নতুন রাজনীতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category