1. thpshopbd@gmail.com : admin :
লেমুয়া বানিজ্যিক এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের - probahonewstv
May 30, 2026, 11:25 am

লেমুয়া বানিজ্যিক এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের

মোহাম্মদ হানিফ, জেলা প্রতিনিধি ফেনী
  • Update Time : Friday, September 12, 2025
  • 388 Time View
লেমুয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লেমুয়া বানিজ্যিক এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের

মোঃ হানিফ ষ্টাফ রিপোর্টার ফেনী জেলা
ফেনীর লেমুয়া বানিজ্যিক এলাকার ছনুয়া ইউনিয়ন পরিষদ গেটের সামনে হাইওয়ে সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে আরোহী আহম্মেদ শরীফ (৩৮) সড়কের পাশে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শরীফ নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের আবু ইউসুফের ছেলে। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

See also  ভোলায় পুকুর থেকে শিশু ওয়াছিফার ভাসমান লাশ উদ্ধার

Please Share This Post in Your Social Media

More News Of This Category