1. thpshopbd@gmail.com : admin :
রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন" - probahonewstv
August 3, 2026, 12:55 pm

রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন”

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Thursday, March 19, 2026
  • 268 Time View
পটুয়াখালীতে বর্ণাঢ্য ইফতার | ঐক্যের বার্তা

রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন”

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী পৌরসভার সম্মানিত নাগরিকদের সম্মানে আজ এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় মোঃ শামিম পাটুয়াখালী জেলা প্রতিনিধি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের মাটি ও মানুষের প্রিয় নেতা, গণমানুষের কণ্ঠস্বর জননেতা জনাব ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি)।
​ড. শফিকুল ইসলাম মাসুদ তাঁর বক্তব্যে সুন্দর পটুয়াখালী ও সমৃদ্ধ বাউফল বিনির্মাণে একতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তাঁর সাবলীল ও দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেছেন। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক তুখোড় ছাত্রনেতা আব্দুল্লাহ আল নাহিয়ান-এর চমৎকার ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি একটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
​পটুয়াখালীর সাধারণ মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সফল ও সার্থক করেছে। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি সদস্যের গায়ে হাত তোলা, অভিযুক্ত যুবক আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category