1. thpshopbd@gmail.com : admin :
মুহুরি নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা - probahonewstv
August 5, 2026, 5:08 pm

মুহুরি নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Wednesday, November 26, 2025
  • 108 Time View
মুহুরি নদীতে অবৈধ বালু উত্তোলন—ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা, তিনটি বালুভর্তি পিকআপ জব্দ। তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

মুহুরি নদীতে অবৈধ বালু উত্তোলন—ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা, তিনটি বালুভর্তি পিকআপ জব্দ। তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর পরশুরাম উপজেলাধীন মুহুরি নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর এলাকা থেকে বালুভর্তি তিনটি পিকআপ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সাফায়াত আখতার নূর। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে কবির আহমদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে ভ্রাম্যমাণ আদালত মাছ বাজার, মৎস্য খাবারের দোকান ও বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চলমান এই অভিযান পরিবেশ রক্ষা, নদী ভাঙন প্রতিরোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে প্রতারণার ফাঁদে একাধিক পরিবার, সাবধান থাকার আহ্বান 

Please Share This Post in Your Social Media

More News Of This Category