1. thpshopbd@gmail.com : admin :
মির্জাপুরে পাম্পে জরিমানা - probahonewstv
April 26, 2026, 6:14 am

মির্জাপুরে পাম্পে জরিমানা

রিহান সিকদার,স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  • Update Time : Wednesday, March 4, 2026
  • 73 Time View
মির্জাপুরে ফুয়েল পাম্পে ২০ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা দণ্ড

রিহান সিকদার,স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা-র উয়ার্শী ইউনিয়নে ভোক্তা অধিকার রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) উপজেলার বরটিয়ার সামনে অবস্থিত ওয়ার্শী ফুয়েল পাম্প-এ এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন মির্জাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মোঃ সিয়াম হোসেন (পিতা: মোঃ জালাল উদ্দিন, ঠিকানা: মারিসন, মির্জাপুর)-কে আইন অমান্য করার অপরাধে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বার্থ ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হয় এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্যের অনুপ্রবেশ, বিজিবির হস্তক্ষেপে আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category