1. thpshopbd@gmail.com : admin :
মানিকগঞ্জে রবি মৌসুম উপলক্ষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা - probahonewstv
April 25, 2026, 3:59 pm

মানিকগঞ্জে রবি মৌসুম উপলক্ষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ আব্দুল জলিল পাশা উপজেলা প্রতিনিধি সাটুরিয়া মানিকগঞ্জ
  • Update Time : Tuesday, September 30, 2025
  • 365 Time View
রবি মৌসুমে উৎপাদন বাড়াতে কৃষকদের সঙ্গে প্রশাসনের বৈঠক

মানিকগঞ্জে রবি মৌসুম উপলক্ষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ আব্দুল জলিল পাশা উপজেলা প্রতিনিধি সাটুরিয়া মানিকগঞ্জ

আসন্ন রবি মৌসুমে উন্নত বীজ, পরিমিত সার ব্যবহার ও সঠিক পানি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব ড. মনোয়ার হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের উপপরিচালক কৃষিবিদ শাজাহান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জাহাঙ্গীরসহ এলাকার কৃষকগণ।

বক্তারা বলেন, রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জৈব সার প্রয়োগের উপর জোর দিতে হবে। এতে মাটির উর্বরতা টিকে থাকবে, খরচ কমবে এবং কৃষি হবে টেকসই।

সভায় কৃষি কর্মকর্তারা মৌসুমি চাষাবাদের জন্য আধুনিক বীজ নির্বাচন, সার ও পানি ব্যবস্থাপনা এবং সময়মতো জমি প্রস্তুতের বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক, কৃষি কর্মকর্তা ও কৃষকরা মাঠে গিয়ে চলমান চাষাবাদ পদ্ধতি পরিদর্শন করেন। কৃষকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ও সরকারি সহায়তা কার্যক্রম সম্পর্কে তথ্য পান।

See also  সরকারি রাস্তার গাছ কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category