
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
আলীকদম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সিআর মামলার সাজা ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ বিকাল ৫টা ৫ মিনিট (১৭০৫ ঘটিকা) থেকে অদ্য ১৭/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১২টা ৩০ মিনিট (১২৩০ ঘটিকা) পর্যন্ত মাননীয় পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের দিকনির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ’র নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই,হারুন রশীদ, এএসআই রনেশ বড়ুয়া, এএসআই মাহমুদুল হাসান ও এএসআই রাজীব দে এর সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার তুলাতুলি এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে টিআর-৯১১/২০২৪ ও সিআর-৪৮/২০২৪ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ১ (এক) বছর কারাদণ্ড এবং ৫,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অনাদায়ে আরও ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ রিদুয়ান (পিতা: সৈয়দ আলম, , তিনি বান্দরবান জেলার আলীকদম উপজেলার ১নং আলীকদম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাছির উদ্দিন মাস্টার পাড়ার বাসিন্দা। গ্রেফতারের পর অদ্য ১৭/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে আলীকদম থানার হাজতে আনা হয়েছে। তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আলীকদম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।