1. thpshopbd@gmail.com : admin :
বিয়ের আসরে ধরা খেল ভূয়া সেনা কর্মকর্তা ইসমাইল ওরফে পিন্টু - probahonewstv
May 1, 2026, 1:59 pm

বিয়ের আসরে ধরা খেল ভূয়া সেনা কর্মকর্তা ইসমাইল ওরফে পিন্টু

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Sunday, September 28, 2025
  • 348 Time View
ফেনীতে ভূয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জব্দ পোশাক-সরঞ্জাম

বিয়ের আসরে ধরা খেল ভূয়া সেনা কর্মকর্তা ইসমাইল ওরফে পিন্টু

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম )


দীর্ঘদিন সেনা কর্মকর্তার ভুয়া পরিচয়ে প্রতারণা চালানো ইসমাইল হোসেন পিন্টু অবশেষে ধরা পড়েছে। সেনা কর্মকর্তা সেজে প্রভাব বিস্তার ও সামাজিক আড্ডায় অংশ নেওয়া এই প্রতারককে বিয়ের অনুষ্ঠানে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে আটক হয় ইসমাইল (৩৮)। সে পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে। পুলিশ জানায়, ইসমাইল গত তিন মাস ধরে সেনা কর্মকর্তার ছদ্মবেশে নাছরিন আক্তার রিতু নামে এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। অবশেষে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় রিতুর পরিবার সন্দেহ হলে তারা বিষয়টি বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামকে অবহিত করেন। স্থানীয়রা জানান, আটক ইসমাইলের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তিন সেট পোশাক ও বিভিন্ন সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

See also  আশুলিয়ায় নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা”

Please Share This Post in Your Social Media

More News Of This Category