1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে মাহা সাংগ্রাই পোয়েঃ উপলক্ষে ঐতিহাসিক রাজার মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। - probahonewstv
July 29, 2026, 3:30 pm

বান্দরবানে মাহা সাংগ্রাই পোয়েঃ উপলক্ষে ঐতিহাসিক রাজার মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। বান্দরবান জেলা প্রতিনিধি:
  • Update Time : Monday, April 13, 2026
  • 53 Time View
বান্দরবানে সাংগ্রাই র‍্যালি, উৎসবের রঙে সম্প্রীতির বার্তা

বান্দরবানে মাহা সাংগ্রাই পোয়েঃ উপলক্ষে ঐতিহাসিক রাজার মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

সাংগ্রাই পোয়েঃ উপলক্ষে বান্দরবানে ঐতিহাসিক রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে আয়োজিত এই র‍্যালিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। র‍্যালিটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বান্দরবান-৩০০নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী। উদ্বোধনী বক্তব্যে তিনি পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।

র‍্যালিটি ঐতিহাসিক রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা নাচ-গান, ঢোল-বাজনা ও বর্ণিল সাজসজ্জার মাধ্যমে মাহা সাংগ্রাই পোয়েঃ উৎসবের তাৎপর্য তুলে ধরেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উৎসবকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তার জন্য হটলাইন নম্বর খোলা রাখা হয়েছে,প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। মাহা সাংগ্রাই পোয়েঃ পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব, যা প্রতি বছর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে তোলে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  অলি আহাদের অসমাপ্ত লড়াইয়ের উত্তরাধিকার—ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category